নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে সামারি ট্রায়ালের ১৫ আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন শিপন (৩৪), পিতা মৃত বকুল; আল আমিন মন্টু (২৮), পিতা সিকিম আলী এবং মনি বেগম (৩০), স্বামী মো. আবদুল মান্নান। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার ১৫ জন হলেন ফয়সাল (২৮), নাসির ওরফে কাল্লু (৩৮), জুম্মান (৩৪), কদম (২৪), ইমন (২৫), সোহাগ (২২), মো. হিরা (২৮), মো. সাব্বির (৩২), রায়হান হাসান সনজিদ (২৬), মো. রাজিব (২৫), মো. হাসেম মিয়া (২৮), রুবেল (২৫), ইয়াছিন (২০), মো. সফিকুল ইসলাম (২২) ও সুমন আহম্মেদ (৩২)।
এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আলতাফ (২৪) ও সোহেল রানা (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভান্ডারী (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ২১ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

