বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ

আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পরিবার

নিজস্ব প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। তেলাওয়াত করেন পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আমানউল্লাহ দৌলত। এরপর অতিথিদের আসন গ্রহণ ও প্রতিনিধিদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময়ে অংশ নেন।

জুমার নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় আলোচনা সভা। আজকের বসুন্ধরার প্রধান প্রতিবেদক সাইদুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ খান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, কেরুজ কৃষি কর্মকর্তা এমদাদুল হক, আজকের বসুন্ধরার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এইচএম আমান, সিনিয়র স্টাফ রিপোর্টার সমীর কুমার দাস ও গাজীপুর জেলা প্রতিনিধি হিমু সরকার।

আলোচনায় প্রতিনিধিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আশেকউল্লাহ ফারুকী, দিনাজপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী, চাঁদপুর জেলা প্রতিনিধি রাসেল দেওয়ান, স্টাফ রিপোর্টার এনআর নাছিম ও সাভার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম রুবেল।

প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। পরে তিনি সংবাদ সংগ্রহ ও পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে নিয়মিত ও সঠিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সারাদেশের প্রতিনিধিদের মধ্য থেকে ১১ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সব প্রতিনিধিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

পরে কেক কাটার মধ্য দিয়ে আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন সাংবাদিক ও শিল্পী তৌফিক অপু ও তাঁর দল।

সাংবাদিক নজরুল ইসলাম ও তায়্যেবা আক্তারের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও প্রতিনিধিরা অংশ নেন।