বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ

বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা ডিএপি সার জব্দ

বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা ডিএপি সার জব্দ

মোহাম্মদ আসাদ:

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ভ্যানগাড়িতে বহন করা ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বকশীগঞ্জ থেকে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে। খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করা হয়।

পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় নিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ইউএনও মুরাদ হোসেন জানান, জব্দ করা সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।