বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ১৫ জনের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ১৫ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত সামারি ট্রায়ালে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর সানারপাড়, ৪ নম্বর আটি, ৬ নম্বর সুমিলপাড়া, ৭ নম্বর কদমতলী ও ৮ নম্বর গোদনাইল এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আনিসুর রহমান (২৬), মো. ফারুক (৩০), মো. রাহাদ (২৬), মো. আলামিন (৪৭), মো. ওহিদুল ইসলাম (৩০), মো. দেলোয়ার (৪৬), শাহিন (৩৬), মো. রাসেল (৩৫), মো. আলমগীর (৩২), সোহেল (২৬), মো. রিফাত (৩০), মো. আবির (২৯), মো. সাব্বির হোসেন (৩৯), মো. সাইদুর রহমান (২২) ও মো. টিটু (৩২)।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।