বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ

টিসিবির কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবির কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত সুবিধাভোগীদেরই টিসিবির কার্ডের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, টিসিবির কার্যক্রমে ভর্তুকির পরিমাণ আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে বছরে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।