বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি
প্রতীকী ছবি

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে এরই মধ্যে মুসলিমদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা এসে দাঁড়িয়েছে শেষ পাঁচ চন্দ্রমাসে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউসানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই শুরু হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি। কারণ, ইসলামি হিজরি ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হবে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ হতে পারে। তবে ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।