মোঃ ইমরান আকন্দ ,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে এক রাতে শতাধিক কলা গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি ওয়ারলেছ আলীর বিরুদ্ধে । ঘটনাটি পৌর এলাকার মালিরচর ধুমালিপাড়া গ্রামে ২ নং ওয়ার্ডে বাড়ী উত্তর পার্শ্বে সড়কের মোড় এলাকার ঘটনা।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকায় মালিরচর ধুমালিপাড়া গ্রামে সড়কের পাশে খালি জমিতে প্রায় ৫ শতাধিক কলা গাছ লাগান ধুমালি পাড়া গ্রামে কৃষক মোঃ মোন্নাফ আলী । দুইমাসের মধ্যে কলাগাছে ফলন ধরবে। বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রায় শতাধিক কলা গাছ কেটে ফেলে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে। পরে ক্ষতিগ্রস্থ কৃষক মোন্নাফ আলী জানতে পারেন প্রতিবেশি ওয়ারলেছ আলী কলা গাছ গুলো কেটে ফেলেছেন।
এই বিষয়ে ক্ষতি গ্রস্থ কৃষক মুন্নাফ আলী বলেন, আমি গত ৪ বৎসর আগে একই গ্রামের সাজু মিয়ার কাছ থেকে ১৫ কাঠা জমি বন্ধক রেখে রাস্তার পাশে খালি জমিতে ৫ শতাধিক কলা গাছের বাগান করি সব গুলি গাছ হৃষ্টপুষ্ট হয়। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার শতাধিক গাছ কর্তন করে।পরের দিন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি প্রতিবেশি ওয়ারলেছ আলী কলার গাছ গুলো কেটে ফেলেছে। এতে করে প্রায় আমার অর্ধ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে অভিযুক্ত সাথে যোগাযোগ করলেরও তারবক্তব্য পাওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, এবিষয়ে লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া।

