বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

হরমুজে আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
মার্কিন ‘এমকিউ-১’ ড্রোন।

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও একটি যুক্তরাষ্ট্রের তৈরি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির দাবি, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া সামরিক তৎপরতার মধ্যে এটি তাদের ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন। এর আগে একই এলাকায় আরেকটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল ইরানি বাহিনী।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক দিনে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় ইরানি বাহিনীর পরিচালিত অভিযানে এখন পর্যন্ত মোট চারটি যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-১ ড্রোন মূলত নজরদারি ও রেকি অভিযানে ব্যবহৃত হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশে এসব ড্রোনকে ঘিরে সামরিক তৎপরতা বাড়ায় ওই অঞ্চলের উত্তেজনাও ক্রমেই বাড়ছে।

সূত্র: আল জাজিরা