বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ

লালমনিরহাটে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের নির্দেশ ডিআইজির

লালমনিরহাটে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের নির্দেশ ডিআইজির

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ১৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট।

সভায় প্রধান অতিথি রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণ সংক্রান্ত বিষয় ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং উপস্থাপিত বিষয়সমূহের সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার নির্দেশনা প্রদান করেন। তিনি লালমনিরহাট জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এছাড়াও পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং ছুটি, পুলিশ সদস্যদের জন্য মেসে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ, সকল ফাঁড়ি ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।