বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ

মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম

মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম
রবিউল ইসলাম

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ রবিউল ইসলাম মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক আদেশে বিদ্যালয়টির নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এ কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রবিউল ইসলাম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পলাশ চন্দ্র রায় এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এনামুল কবির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধিত)’ অনুযায়ী এ এডহক কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে বোর্ডে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
নবনিযুক্ত সভাপতি রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, রবিউল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
উল্লেখ্য, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে মনিরামপুর উপজেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এলাকার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।