বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

ইউনূসের বিরুদ্ধে আরও ৩১ কর মামলা বিচারাধীন, এনবিআরের দাবি কয়েকশ কোটি টাকা

ইউনূসের বিরুদ্ধে আরও ৩১ কর মামলা বিচারাধীন, এনবিআরের দাবি কয়েকশ কোটি টাকা
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত আরও ৩১টি মামলা বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত মামলার পাশাপাশি শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালেও আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া এসব মামলা বর্তমান বিএনপি সরকারের সময়ে নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, ড. ইউনূস ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তার অভিযোগ, বর্তমান সরকারও আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে।

তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মামলাগুলো আদালতের বিচারিক প্রক্রিয়া অনুযায়ীই নিষ্পত্তি হচ্ছে।