বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

দেশে সারের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তা দিতে প্রথম ধাপে সারাদেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনীর সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। ফলে সার নিয়ে কৃষকদের আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে সার মজুতের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সরকার সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে বলেও জানান মন্ত্রী