বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১:১১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ

মেসির রেকর্ড ভেঙে ইউরোপে নতুন ইতিহাস মাস্তানতুওনোর

মেসির রেকর্ড ভেঙে ইউরোপে নতুন ইতিহাস মাস্তানতুওনোর
মাস্তানতুওনো ও লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবলের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুওনো এবার পেছনে ফেললেন কিংবদন্তি লিওনেল মেসিকে। ইউরোপের শীর্ষ লিগে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন ফিওরেন্তিনার এই তরুণ উইঙ্গার।

সিরি আ-তে ভেনেসিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে একাই তিন গোল করেন ১৯ বছর বয়সী মাস্তানতুওনো। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের দেখা পায় ফিওরেন্তিনা।

১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়েন রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় আসা মাস্তানতুওনো। এর মধ্য দিয়ে ফিওরেন্তিনার ইতিহাসেও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে ইউরোপের শীর্ষ লিগে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন ছিলেন লিওনেল মেসি। ২০০৭ সালের ১০ মার্চ বার্সেলোনার হয়ে ১৯ বছর ২৫৯ দিন বয়সে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি।

মাস্তানতুওনো সেই রেকর্ড ভেঙেছেন মেসির চেয়ে ২৩১ দিন কম বয়সে হ্যাটট্রিক করে। দুর্দান্ত এই পারফরম্যান্সের মাধ্যমে মাত্র ১৯ বছর বয়সেই আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে নিজের নাম নতুন করে লিখলেন তরুণ এই প্রতিভাবান ফরোয়ার্ড।