সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ কামাল উদ্দিনের(৫৫) খড়ের ঘরে অভিযান চালিয়ে পুলিশ । অভিযান চালিয়ে খড়ের ভেতর থেকে ১৩৯ বোতল অবৈধ ভারতীয় মদ,৮৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ মোঃ কামাল উদ্দিন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই অভিজিৎসহ পুলিশের একটি দল নোয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে এসব অবৈধ ভারতীয় মদ ও নাসির বিড়ি উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী কামাল উদ্দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মদ ও নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্যে ৬ লাখ ১২ হাজার টাকা। এ রির্পোট লিখা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেক পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের সুনামগঞ্জের সুযোগ্য এসপি স্যারের নির্দেশে এই জেলাকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। তাই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আমরা আমাদের স্ব স্ব থানায় মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে অটল রয়েছি।

