বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ

চীনা ইউয়ানের দর বাড়ল

চীনা ইউয়ানের দর বাড়ল
গ্রাফিক্স:

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় দর ৩ পিপস বেড়ে ৬ দশমিক ৭৭৬৬ ইউয়ানে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা এ তথ্য জানিয়েছে।

চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ানের দর সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে ইউয়ানের এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র: সিএমজি