বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

সাহেব বাজার প্রিমিয়ার লীগ-২০২৬ অনুষ্ঠিত

সাহেব বাজার প্রিমিয়ার লীগ-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধি: 

সাহেব বাজার যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহেব বাজার প্রিমিয়ারলীগ-২০২৬। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সাহেব বাজার প্রিমিয়ারলীগ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান ও এন্টার টিভির সিইও আব্দুল্লাহ শাহীন মন্ডল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সতীতলা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তানজিমুল ইসলাম তুষার, সমাজসেবক মিনু, মোহাম্মদ আলী, হুমায়ুন কবির , মিনু মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা প্রয়োজন। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাহেব বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত সাহেব বাজার প্রিমিয়ারলীগ-২০২৬-কে ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রিমিয়ারলীগের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় আয়োজক ও সংশ্লিষ্ট সবাই সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাহেব বাজার যুব সমাজের আয়োজনে সাহেব বাজার প্রিমিয়ারলীগ-২০২৬—খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আরও সক্রিয় ও ক্রীড়ামুখী করার প্রত্যয়ে একটি আয়োজন।