বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বদলি হওয়া পাঁচ কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খান এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।