বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

মহাখালীতে পুরাতন ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

মহাখালীতে পুরাতন ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুনে কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি।