বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ

বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে কিশোরের মৃত্যু

বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে কিশোরের মৃত্যু

মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জে একটি মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আইরমারী নতুনপাড়া গ্রামে আইমনা মতিবর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ ওই গ্রামের জামাত ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যান পারভেজ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।