নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

