বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

জামালপুর সীমান্তে বিজিবির পৃথক তিন অভিযান, ভারতীয় মদ-কসমেটিকসসহ চোরাচালান পণ্য জব্দ

জামালপুর সীমান্তে বিজিবির পৃথক তিন অভিযান, ভারতীয় মদ-কসমেটিকসসহ চোরাচালান পণ্য জব্দ

মোহাম্মদ আসাদ:

জামালপুরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে ৩৫ বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বকশীগঞ্জ সীমান্তের সাতানীপাড়া বিওপির সদস্যরা ১০৮৭ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

একই রাতে বড়াইবাড়ী বিওপির সদস্যরা কলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে আরও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

অন্যদিকে খেওয়ারচর বিওপির সদস্যরা পৃথক এক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন।

জব্দকৃত মদ ও কসমেটিকস পণ্যের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দ হওয়া পণ্যের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।