বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২৬

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জিআর ও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত পাঁচজন, সন্ত্রাসবিরোধী মামলার এক আসামি এবং সামারি ট্রায়ালে অভিযুক্ত ১৮ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানগুলো চালানো হয়।

পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন সুমিলপাড়া বিহারি পট্টি এলাকার শ্যামল (২৭) ও মনি (৪০)। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ছাড়া জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন মো. কাউসার রহমান ওরফে বাবু (৩৬), মো. পাবেল (৩০), জিসান, সাগর ও যেদ্দোল বেপারী (৫০)। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর আলম (৪৩)কে।

সামারি ট্রায়ালে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. নুর হোসেন ওরফে নুর হাসেম, মো. হাসান, আকাশ, রিফাত, শহিদুল ইসলাম, ইমন, সজিব ভূইয়া, সাদ্দাম হোসেন, ফরিদ, মো. হোসাইন, সানি, সাহেদ, সুমন, মো. লাল্লু মিয়া, নাইম, ফয়সাল, শরীফ ও আকাশসহ ১৮ জনকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ২৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।