বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ

সাঘাটার শাহিন মণ্ডল বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

সাঘাটার শাহিন মণ্ডল বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলার শাহিন মণ্ডলকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান এবং ইন্টার টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের যৌথ সিদ্ধান্তে শাহিন মণ্ডলকে কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে শাহিন মণ্ডলকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শ অনুসরণ করে তার ওপর অর্পিত দায়িত্ব-দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শাহিন মণ্ডল গাইবান্ধার সাঘাটা উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। ব্যবসা ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি তিনি বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে আশা করা হয়েছে, নতুন দায়িত্বে শাহিন মণ্ডল ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন এবং সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

শাহিন মণ্ডলকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি সংগঠনের একটি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।