বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ

রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল ও পাঁচজন খালাস

রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল ও পাঁচজন খালাস

রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাত সদস্যের দুইজনের মৃত্যুদণ্ড বহাল ও পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) এ রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
মামলায় মৃত্যুদণ্ড বহাল দুই আসামি হলেন- মাসুদ রানা ও লিটন মিয়া।
হাইকোর্টে খালাস পাওয়া পাঁচ আসামি হলেন— জেএমবি সদস্য সদস্য ইছাহাক আলী (৩৪), সাখাওয়াত হোসেন ওরফে রাহুল (৩০), সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি (৩০) ও চান্দু মিয়া (২০)।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এর আগে, এর আগে ২০১৮ সালে রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।
এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি ছিলেন-মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, বিজয় ওরফে আলী ওরফে দরজি এবং চান্দু মিয়া।
এর আগে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করেন জেএমবি সদস্যরা। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন। পরে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।