বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

সুনামগঞ্জের দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সুনামগঞ্জের দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহানুর রহমান সনি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশে থানার এসআই শাহ আলম ও এএসআই বিবাসের নেতৃত্বে পুলিশের একটি দল দিরাই বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবাসহ সোহানুর রহমান সনিকে আটক করা হয়। আটক যুবক দিরাই পৌর এলাকার দাউদপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবক পেশায় চোর ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এসপি স্যারের নির্দেশে মাদক, জুয়াসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছেন।