বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৪, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বোমা বিস্ফোরণ, আটক ১

মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বোমা বিস্ফোরণ, আটক ১

মাদারীপুরের গ্রামে ইতালি প্রবাসীর ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে ওই বসতঘরের বেড়া উড়ে যায় এবং আহত হন অন্তত দুইজন। ঘটনাস্থল থেকে সালাউদ্দীন নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ককটেল বানানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। সে সম্পর্কে ইতালি প্রবাসীর খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের কক্ষে ভোররাতে হঠাৎ হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন অন্তত দুইজন। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে পুলিশ। সংগ্রহ করা হয় বিস্ফোরণের আলামত।
এদিকে পুলিশের ধারণা, ইতালি প্রবাসীর ঘরে বসে হাতবোমা তৈরির সময় ঘটে বিস্ফোরণের ঘটনা। জড়িতদের গ্রেপ্তারে এরইমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে একাধিক টিম। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আহতরা গ্রেপ্তার আতঙ্কে এখনও ভর্তি হয়নি সরকারি হাসপাতালে।