বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেল স্বজনরা

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেল স্বজনরা

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে পুলিশ এসে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরানো অবস্থায় আসামির স্বজনরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আসামি দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

বুধবার রাত ১১টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিতে করে দামোধরতুপী গ্রামে এসে আসামির বাড়িতে হানা দিয়ে আসামি মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে ওঠানোর পর তার স্বজনরা এসে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসলেও ততক্ষণে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি হ্যান্ডকাফ নিয়ে পালিয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।