বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ

পাঁচবিবির ১০’হাজার পরিবার পেল স্বল্প মূল্যে চাল

পাঁচবিবির ১০’হাজার পরিবার পেল স্বল্প মূল্যে চাল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

স্বল্প মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৬’টি পয়েন্টে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় হয়। গরিব ও অসহায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

উপজেলার ১৬’টি পয়েন্টে এক যোগে এ কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালী বাগ মোড়ে চাল বিতরণ করা হয়। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোঃ আব্দুর রশিদ মন্ডলের পক্ষে অনুমতিক্রমে মোঃ সুলতান মাহমুদ গরিব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যেকোনো প্রকার অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকেও বিতরণ কেন্দ্র নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।