প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে র্যালির নির্ধারিত স্থানে সমবেত হন। পরে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের অংশগ্রহণ অব্যাহত থাকে। বৃষ্টিতে ভিজেই তারা র্যালিতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে সড়কগুলো মুখরিত করে তোলেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিতে বড় ধরনের জনসমাগম ঘটে।
র্যালিতে ডা. মাহবুবুর রহমান লিটন এমপিও নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন। এ সময় তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে ত্রিশালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি
