বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ

এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন

এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হওয়া ২৬তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে বিশ্ব রাজনীতির এক অনন্য মেলবন্ধন দেখা গেছে। সম্মেলনের মূল মঞ্চ ও এর ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক আন্তরিক ও বন্ধুত্বের দৃশ্য ফুটে উঠেছে।
মঙ্গলবার ১ (সেপ্টেম্বর) বার্ষিক এই সম্মেলনের যৌথ ছবি তোলার সময় তিন নেতা হাসিমুখে হাত ধরে একটি মানবশৃঙ্খল তৈরি করে অভিবাদন জানান।
ক্রেমলিন পুলের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, তিন রাষ্ট্রপ্রধানের মধ্যকার সংক্ষিপ্ত কিন্তু সৌহার্দ্যপূর্ণ এই মুহূর্তটি। ভিডিওটি শেয়ার করে ক্রেমলিন পুল ক্যাপশনে লিখেছে, ‘কৌশলগত সারিবদ্ধতা: রাশিয়া-ভারত-চীন।’
সোমবার ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির কোনও আনুষ্ঠানিক আলোচনার সময়সূচি নির্ধারিত ছিল না।
মঙ্গলবারের এই দৃশ্যটি গত বছর চীনে অনুষ্ঠিত ২৫তম এসসিও শীর্ষ সম্মেলনের মোদি-পুতিন-শি জিনপিংয়ের বহুল আলোচিত মুহূর্তের স্মৃতি ফিরিয়ে আনে। সে সময়ও সম্মেলনস্থলে প্রবেশের পর তিন নেতা দীর্ঘক্ষণ হাত ধরে ও হেসে কথা বলেছিলেন, যা প্রায় দেড় মিনিট স্থায়ী হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে