বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৩০, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু

ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে
চলতি বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৯ জন। রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১০৯ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, খুলনায় ২৪৩ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ১৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।