বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৩১, ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৩০, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

লোডশেডিং আজ সবচেয়ে বেশি ঢাকায়, কম বরিশালে

লোডশেডিং আজ সবচেয়ে বেশি ঢাকায়, কম বরিশালে

সন্ধ্যার পিক আওয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা জোনে, আর সবচেয়ে কম বরিশালে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার পিক আওয়ারে ঢাকা জোনে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। শনিবার একই সময়ে ঢাকায় লোডশেডিংয়ের পরিমাণ ছিল ৬৯৮ মেগাওয়াট।
এ ছাড়া ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে এবং চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে।
অন্যদিকে, সিলেট জোনে ১০০ মেগাওয়াট এবং বরিশাল জোনে ৭০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

অর্থাৎ, আজ সন্ধ্যার পিক আওয়ারে লোডশেডিংয়ের সবচেয়ে বেশি চাপ পড়তে পারে ঢাকা জোনে। বিপরীতে সবচেয়ে কম লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল জোনে।