বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৯, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নিচ্ছে নোবিপ্রবি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নিচ্ছে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি :

রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ অংশ নিতে স্টল বরাদ্দ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের উদ্যোগে এ স্টল পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হবে। এবারের ফেয়ারের প্রতিপাদ্য ‘Innovate to Market’।

ফেয়ারে নোবিপ্রবির উদ্যোগে রিসার্চ সেলের পক্ষ থেকে একটি স্টল বরাদ্দ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণায় উদ্ভাবিত বিষয়বস্তু ফেয়ারে প্রদর্শনের জন্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আগামী ৩০ আগস্টের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে তাঁদের গবেষণায় উদ্ভাবিত বিষয়বস্তুর তথ্য জমা দিতে বলা হয়েছে।

রিসার্চ সেলের নোটিশ অনুযায়ী, ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে নোবিপ্রবির গবেষণা ও উদ্ভাবনসমূহ বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।