বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৭, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২৭, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য আসিনি। উনি শিক্ষক হতে চাইলে নতুন একটি বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। যার ইচ্ছা সেখানে ভর্তি হতে পারেন। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনে বিরোধী দলের নেতা এসব কথা বলেন। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিয়ত বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে সংসদে বক্তব্য দেন। এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “স্পিকার এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কি না, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই, সেটা আরেকটা প্রশ্ন। কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।