বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৭, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২৬, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ জন

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ছাড়া নারী নির্যাতন মামলার একজন এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬আগস্ট) তাদের গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতাররা হলেন,সিদ্ধিরগঞ্জের মিজমিজি (আব্দুল আলী পুল) এলাকার কাশেমের ছেলে মো. আবুল খায়ের (৪০) এবং একই থানার সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার গফুর ভান্ডারীর ছেলে মো. মোস্তাক (৪৫)। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ছাড়া জিআর ও সিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার হন সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের মৃত মুনসুরের ছেলে নুরু মিয়া এবং একই থানার মৌচাক গ্রামের কামালের ছেলে কামরুল ইসলাম ভেল।

নারী নির্যাতন মামলায় গ্রেফতার হন পটুয়াখালীর বাউফল থানার স্থায়ী বাসিন্দা, বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকায় বসবাসকারী কাজী রাসেল (৩৭)। তিনি মৃত কাজী রতন আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,
গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।