April 19, 2026, 2:37 pm

মাওলানা হোসাইন আহমেদ বেলালী আর আমাদের মাঝে নেই

আমার অত্যন্ত প্রিয় বন্ধু হক্কানী আলেমেদিন ভারতের গুজরাট থেকে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কন্ঠস্বর আলহাজ হযরত মাওলানা হোসাইন আহমেদ বেলালী আর আমাদের মাঝে নেই। তিনি গতরাত ১২ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, হাস্যোজ্জল ও প্রাণবন্ত মানুষ।তিনি বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করার পাশাপাশি মক্তব-মাদ্রাসা পরিচালনা করেছেন। আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। পারিবারিকভাবে ছিল তার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যেকোনো সময় আমি যদি ডাকতাম তাকে তিনি সুদূর নরসিংদী থেকে ছুটে চলে আসতেন আমার কাছে। দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাকে আমি দাওয়াত করলে খুব দ্রুতই চলে আসতেন।একটু আগে তার মৃত্যুর খবর শুনে আমি একেবারেই ভেঙ্গে পড়েছি। আমি দোয়া করি আল্লাহপাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন।আমিন। পাশাপাশি তার ভক্তবৃন্দ বিশেষ করে আদমজী সোনামিয়া মার্কেট রেললাইন সংলগ্ন বাইতুন নুর জামে মসজিদ, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদ, সানারপাড় এর একটি জামে মসজিদ এবং কাচপুর শিল্পা অঞ্চলে অবস্থিত একটি জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন তিনি। যদি তিনি কারো মনের কষ্টের কারণ হয়ে থাকেন বা তার ব্যবহারে ও আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই।আননারা তাকে ক্ষমা করে দিবেন।ব্যক্তিগত জীবনে তিনি তিনটি কন্যা ও একটি পুত্র সন্তানের জনক এবং তার স্ত্রী রয়েছে। সকল সন্তানই মাদ্রাসার ছাত্র এবং একমাত্র ছেলেটি কোরআনে হাফেজের ছাত্র।আমি এই পরিবারের জন্য এবং এতিম সন্তানগুলোর জন্য সকলের কাছে দোয়া চাই।আল্লাহ যেন তাদের সকলকে এই শোক সইবার শক্তি দান করেন।আমিন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা