বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৪, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২৪, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ(টানাখালি) বাজারের পশ্চিমপাড় ফেরিঘাটের পাশে কালনী নদীতে এক অঞ্জাতনামা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নদীতে একটি দুগন্ধযুক্ত অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পেয়ে স্হানীয় লোকজন দিরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানার এস আই রেজাউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হলে এসে স্হানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে গত দুদিন আগে সলফ গ্রাম থেকে এক নারী নিখোঁজ হয়েছিলেন। তবে কে সেই নারী,কেনই বা তিনি নিখোঁজ হয়েছিলেন বা কারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পানিতে ফেলে দিল সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশটিতে পচন ধরেছে এবং সনাক্ত করার পর ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর লাশের নাম ঠিকানা সংগ্রহ করে ঘটনার মোটিভ উদাঘাটন করার চেষ্টা করা হবে। তবে বিশ্বস্হ সূএে তিনি জানতে পেরেছেন গত দুদিন পূর্বে শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রাম থেকে একজন নারী নিখোঁজ হয়েছিলেন। বিষয়টি খোজ খবর নিয়ে অধিক গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে বলে তিনি জানান।