বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৩, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২৩, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

উত্তর প্রদেশে স্কুল ভবন নির্মাণের দাবিতে জেনারেশন আলফার শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তর প্রদেশে স্কুল ভবন নির্মাণের দাবিতে জেনারেশন আলফার শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের উত্তর প্রদেশের যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামে নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছে জেনারেশন আলফার শিক্ষার্থীরা। তারা বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্কুল ভবন নির্মাণের দাবি জানায়।

শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ না করে বাইরে বসে বিক্ষোভ করে। তাদের দাবি, সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবে না।

শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। অনলাইন মাধ্যমেও বিষয়টি একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে। বিক্ষোভের সময় অনেক শিক্ষার্থীর হাতে ভারতের জাতীয় পতাকাও দেখা যায়।

এ ঘটনাকে স্কুলের মৌলিক অবকাঠামোর দাবিতে শিশু শিক্ষার্থীদের সরাসরি প্রতিবাদের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে উত্তর প্রদেশের হামিরপুরে প্রায় ৩০০ শিক্ষার্থী রাস্তার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিল।