বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২২, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২২, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ

জাপানের রেকর্ড প্রতিরক্ষা বাজেট নিয়ে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

জাপানের রেকর্ড প্রতিরক্ষা বাজেট নিয়ে উত্তর কোরিয়ার সতর্কবার্তা

জাপানের রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি সতর্ক করে বলেছে, সামরিক ব্যয় বাড়ানোর ফলে পূর্ব এশিয়ায় নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শনিবার প্রকাশিত এক মন্তব্যে জানায়, ২০২৭ অর্থবছরের জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ৮ দশমিক ৯ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৫৬ বিলিয়ন ডলার) বাজেট চাওয়ার পরিকল্পনা করছে। বাজেট প্রক্রিয়া শেষে এই অঙ্ক ১০ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬৩ বিলিয়ন ডলার) পর্যন্ত পৌঁছাতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টোকিও আঞ্চলিক নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। পিয়ংইয়ং দাবি করেছে, এর মাধ্যমে বাহিনীটিকে ‘আগাম হামলা চালাতে সক্ষম’ বাহিনীতে রূপান্তর করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থাটি জানায়, জাপানের পরিকল্পিত প্রতিরক্ষা ব্যয়ের মধ্যে পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আক্রমণাত্মক ড্রোন মোতায়েন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের এই ব্যয় পরিকল্পনা ২০২৩-২০২৭ অর্থবছরের পাঁচ বছর মেয়াদি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির অংশ। ওই কর্মসূচিতে মোট ৪৩ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ২৭০ বিলিয়ন ডলার) প্রতিরক্ষা ব্যয়ের বরাদ্দ রাখা হয়েছে।