বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৩, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২২, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

৯টি বিয়ে করেছেন মাওলানা মিসবাহ, পঞ্চম স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা

৯টি বিয়ে করেছেন মাওলানা মিসবাহ, পঞ্চম স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা

চরমোনাই পন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। গত বৃহস্পতিবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৮ নম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বিচারাধীন এই মামলাটি যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

হুমায়রা জান্নাতের অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন রাখেন। পরে তিনি জানতে পারেন, মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন এবং এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

ঘটনার পর হুমায়রা যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে এসে নালিশি মামলা করেন এবং আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।