বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৪, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২২, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যয়, খেলা শেষ হয়নি

বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যয়, খেলা শেষ হয়নি

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দল মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে। টাইগার ব্যাটারদের ব্যর্থতায় দলটি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। তবে প্রথম দিনের খেলা শেষে বোলারদের নৈপুণ্যে ম্যাচে টিকে আছে সফরকারীরা।

শরীফুল ইসলামের দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে, ফলে তাদের লিড ১০১ রানের। শরীফুল ৩৫ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন।

ম্যাকাইতে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পেসার শরীফুল বলেন, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার মতে, বাংলাদেশ এখনো জিততে চায়।

শরীফুল বলেন, ‘পাঁচ উইকেট পেলেও আমি স্বাভাবিক আছি। ম্যাচ জিতলে তার (পাঁচ উইকেট পাওয়ার) চেয়ে অনেক বেশি খুশি হব। আমাদের ড্রেসিংরুমের বার্তা একটাই—খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে।’

প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে খেলার অংশ বলেই মনে করছেন শরীফুল। তিনি বলেন, ‘এটা শুধু আমাদের একটা খারাপ দিন ছিল। তবে শুধু আমাদেরই না, অস্ট্রেলিয়াও সংগ্রাম করছে। ইনশাআল্লাহ দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াবো।’