বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২২, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরছে

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরছে

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ নিয়ে স্বজনরা দেশে ফিরছেন। আজ শনিবার সাড়ে ১২টার দিকে কলকাতার পার্ক সার্কাসের ‘পিস ওয়ার্ল্ড’ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তারা রওয়ানা দেন।

নিহত আলিমুজ্জামানের মরদেহ নিয়ে ভোর ৬টার দিকে স্বজনরা সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হন। সকাল ১২টা ২০ মিনিটে সীমান্ত প্রক্রিয়া সম্পন্ন করে তারা ভোমরা স্থলবন্দর অতিক্রম করেন। অন্যদিকে, নিহত সাতক্ষীরার রেবতী সরকারের শেষকৃত্য কলকাতার নিমতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার পরিবারের সদস্য—আকরাম আলী (৭৪), আফসানা শিরমিন (২৭) ও দুই বছর বয়সী শিশু সর্নাশীষ দত্তের মরদেহ নিয়ে স্বজনরা রওয়ানা হন।

একই গাড়িবহরে রয়েছে সাভারের নিহত যুবক বাবু আহমেদের (৩৭) মরদেহ। প্রক্রিয়া অনুযায়ী বেনাপোল সীমান্ত হয়ে বিকেলে এসব মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।