বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২২, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২২, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

২৮ রানে ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরলো বাংলাদেশ

২৮ রানে ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরলো বাংলাদেশ

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় অজিরা।

বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। ম্যাট রেনশ ৮, ট্রাভিস হেড ২২ ও মার্নাস লেবুশেন ৪ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর গ্রিনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন স্মিথ। তারা ৭৭ রানের জুটি গড়েন। কিন্তু এরপর পেসার শরীফুল ইসলামের তাণ্ডব শুরু হয়। মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

স্মিথ ৪২, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১ রান করে আউট হন। এছাড়া বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স রানের খাতা খোলার আগেই ফিরে যান।

শরীফুল ইসলামের বোলিংয়ে একাই ৬ উইকেট শিকার করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে এবং ৮৭ রানের লিড পেয়েছে।