বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আগ্রাসন মেনে নেব না’

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আগ্রাসন মেনে নেব না’

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। তবে ইরানের স্বাধীনতা, ভূখণ্ড ও নিরাপত্তার ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন মেনে নেওয়া হবে না। শুক্রবার (২১ আগস্ট) তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইবনে আল-রেজা দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাতে ইরান আগের ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থান থেকে প্রবেশ করেছে। তিনি বলেন, এই যুদ্ধ ইরানের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল, যা প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও জাতীয় আত্মবিশ্বাসের শক্তি প্রদর্শন করেছে।

তিনি আরও জানান, পরবর্তী সংঘাতে শত্রুর ঘাঁটিতে প্রবেশ এবং আঞ্চলিক গতিবিধি পর্যবেক্ষণের সক্ষমতা ইরানের বেড়েছে। কৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইবনে আল-রেজা বলেন, ইরানের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ ও আগ্রাসন ঠেকানোর জন্য। তিনি নিশ্চিত করেন, ইরান কখনো কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না।