বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাবের বিজয়

মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাবের বিজয়

মার্কিন কংগ্রেসের ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ রানঅফ নির্বাচনে বিজয়ী হয়েছেন আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব। সাবেক প্রতিনিধি এরিক সোয়ালওয়েল যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর এই আসনটি শূন্য হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, আয়েশা ওয়াহাব মোট ভোটের ৫৩.১ শতাংশ পেয়ে নির্বাচিত হয়েছেন।

আয়েশা ওয়াহাব মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান। তিনি পূর্বে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য ছিলেন। তিনি একটি প্রগতিশীল ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচন পরিচালনা করেন, যেখানে ফিলিস্তিনের প্রতি তার সমর্থন প্রকাশ পেয়েছে।

তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ ৪৬.৯ শতাংশ ভোট পেয়েছেন এবং তিনি ইসরাইলপন্থি অবস্থান নিয়ে প্রচারণা চালান। হার্নান্ধেজের প্রচারণায় মার্কিন ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) থেকে বিপুল আর্থিক সহায়তা এসেছে।

আয়েশা ওয়াহাব নির্বাচনে তার জয় নিয়ে বলেন, ‘বাইরে থেকে লাখ লাখ ডলারের অর্থপ্রবাহ, ভুয়া তথ্য ও মিথ্যা বিবরণী সত্ত্বেও সাধারণ মানুষ সত্যকে চিনতে পেরেছেন।’

এদিকে, মেলিসা হার্নান্ধেজ আগামী নভেম্বরের নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছেন। তিনি জানান, নতুন করে প্রায় ২৬,০০০ ভোটার যুক্ত হচ্ছেন এবং পূর্বের ভোটারদের সমর্থন ফিরে পাওয়ার চেষ্টা করবেন। আসন্ন সাধারণ নির্বাচনের মধ্যবর্তী মেয়াদে আগামী ৩ নভেম্বর ফের তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।