বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

ফাহাদ মুস্তাফার দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা

ফাহাদ মুস্তাফার দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা

পাকিস্তানি অভিনেতা ফাহাদ মুস্তাফা আবারও দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ‘কাভি মে কাভি তুম’খ্যাত এই অভিনেতার নতুন ছবি প্রকাশ করেছেন, যা অনুরাগী ও নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

ফাহাদ মুস্তাফা আসন্ন চলচ্চিত্র ‘আগ লাগে বাসতি মে’-এর শুটিং শুরুর এক বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একাধিক বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তার সঙ্গে অভিনেত্রী মাহিরা খানকে দেখা যায়। তবে প্রযোজক হিনা আমানের উপস্থিতি নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে। সম্প্রতি তাকে ফাহাদের কথিত দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা হচ্ছে।

ফাহাদ মুস্তাফার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, হিনা আমানের উপস্থিতি নিয়ে আলোচনা এড়াতেই কি তিনি মন্তব্যের সুযোগ বন্ধ করেছেন?

ফাহাদ মুস্তাফা এবং হিনা আমানের গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার গুঞ্জন নতুন নয়; বিগত এক বছর ধরে এই আলোচনা চলছে। তবে এ বিষয়ে ফাহাদ মুস্তাফা কিংবা হিনা আমান কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ফাহাদ মুস্তাফা ইতোমধ্যেই বিবাহিত। তার স্ত্রীর নাম সানা ফাহাদ এবং তাদের দুই সন্তান রয়েছে, ফাতিমা ও মুসা। এই গুঞ্জনের সঙ্গে অতীতের কিছু খবরের যোগসূত্র রয়েছে, যা নিয়ে তার ভক্তরা আলোচনা করছেন।