বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের হেলপার রায়হান আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এসঅ্যান্ডবি ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয়দের অভিযোগ, ডাম্প ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার রায়হান এবং চালক ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। সেখানে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।