ইরানের বিরুদ্ধে চলমান লড়াইয়ে যুক্তরাষ্ট্র নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তেহরানকে দমনে অর্থনৈতিক চাপ প্রয়োগই ওয়াশিংটনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, বর্তমানে তারা এমন একটি অবস্থানে রয়েছেন যেখানে ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই তাদের সবচেয়ে কার্যকর উপায়।
তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা এই প্রক্রিয়া অব্যাহত রাখব। আমরা যদি পর্যাপ্ত তেল ও গ্যাস বাজারে আনতে পারি, তবে তা জ্বালানি পাম্পে এবং সার্বিক জ্বালানি মূল্যে আমেরিকার জনগণকে কিছুটা স্বস্তি দেবে।’

