বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর আটককৃতরা অভিযোগ স্বীকার করেন। আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি. এম. এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, দক্ষিণ তেঁতাভূমি গ্রামের রবিউল হাসান (২৩), শশীদল গ্রামের সাইদুল ইসলাম (৩৮), উত্তর শশীদল গ্রামের আশিকুর রহমান (৪), বাড়ানী গ্রামের খলিলুর রহমান (৩০), দুলাল মিয়া (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মন্দভাগ এলাকার আল আমিন (৩২)।

পুলিশ জানায়, রবিউল হাসানকে পাঁচ দিনের, আল আমিনকে দশ দিনের, আশিকুর রহমানকে তিন দিনের, খলিলুর রহমান ও সাইদুল ইসলামকে সাত দিনের এবং দুলাল মিয়াকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।