বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাকে ‘ব্যর্থ চেষ্টা’ বলল ইরান

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাকে ‘ব্যর্থ চেষ্টা’ বলল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণাকে দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘অর্থনৈতিক ডি-ডে’ যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন আরাগচি।

ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করলে অন্য দেশগুলোকেও কঠোর আর্থিক শাস্তির মুখে পড়তে হবে।

আরাগচি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার দিকে ইঙ্গিত করে বলেন, এসব সমস্যা থেকে মানুষের নজর সরাতেই ইরানের বিরুদ্ধে নতুন চাপ তৈরির চেষ্টা করছেন ট্রাম্প।

এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে ‘সম্মানজনকভাবে বের হওয়ার’ পথ খুঁজছে এবং একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থা’ তৈরি করতে চাইছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও চাপ বাড়তে পারে।